এই বাংলায় দক্ষিণ বাংলা

পঞ্চায়েত অফিসে মদ্যপানের আসর! ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা

By Eaibanglai - September 15, 2026
— Advertisement —
Advertisement
পঞ্চায়েত অফিসে মদ্যপানের আসর! ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- খোদ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কনফারেন্স রুমে সরকারি নিয়মনীতি বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপানের আসর বসানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোলের জামুড়িয়া ব্লকের চিচুড়িয়া পঞ্চায়েতে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পঞ্চায়েতের কনফারেন্স রুমের ভেতরে প্রায় ১০-১২ জন ব্যক্তি বসে মদ্যপান করছেন। ঘরের দেওয়ালে ‘বিকশিত ভারত’ এবং ‘গ্যারান্টি ফর রোজগার’-এর ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। এই ব্যানারের উপস্থিতির কারণেই ঘটনাটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই আসানসোলের রাজনৈতিক মহলে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েতের কাজকর্মের সঙ্গে যুক্ত বিজেপি সমর্থিত ব্যক্তিরাই সরকারি দফতরকে কলুষিত করে এই অসামাজিক কর্মকাণ্ড চালিয়েছেন।

পাল্টা অভিযোগে তৃণমূলের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক ডাক্তার বিজন মুখোপাধ্যায়। তিনি বলেন, “পঞ্চায়েত সাধারণ মানুষের কাজের জায়গা। সেখানে এখনও তৃণমূলের লোকেরাই প্রভাব বিস্তার করে রয়েছেন। বিজেপির অনুশাসিত কর্মীরা কোনওদিন সরকারি দফতরে বসে এমন কাজ করতে পারেন না। ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ৪ তারিখের পর অনেকেই সুবিধা নিতে বিজেপির পতাকা হাতে ঘুরছেন। তবে তদন্তে যদি বিজেপির কোনও প্রকৃত কর্মীর নামও জড়ায়, তাহলেও আমি প্রশাসন ও দলীয় নেতৃত্বের কাছে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি।” 

এই ঘটনাকে কেন্দ্র করে চিচুড়িয়া এলাকায় বর্তমানে রাজনৈতিক পারদ তুঙ্গে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement