এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে

By Eaibanglai - August 09, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  বিশেষ চাহিদা সম্পন্ন ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রকে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠল এক পুলকার চালকের বিরুদ্ধে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনারা এলাকায়। সুবিচারের আশায় রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় পীড়িত ছাত্রটির পরিবার। যদিও অভিযুক্ত পুলকার চালক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট কাঁকসার বামুনারার বাসিন্দা ওই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রটিকে যৌন হেনস্থা করা হয় । ঘটনার পরেই  নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতের পরিবারের সদস্যরা। 

ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায়, রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় ছাত্রটির পরিবার। বিধায়কের কাছে তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিবারের মুখ থেকে পুরো ঘটনা শোনার পর বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে ফোন করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন।

ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক জানান, "রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধী যেই হোক না কেন কেউ ছাড় পাবে না। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে এই ধরনের আচরণ অত্যন্ত জঘন্য। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

এদিকে নিউটাউনশিপ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আইনমাফিক সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement