eaibanglai
Homeএই বাংলায়দাস হয়ে ভক্তি করার অর্থ কী জানেন?

দাস হয়ে ভক্তি করার অর্থ কী জানেন?

সঙ্গীতা চৌধুরীঃ- ধর্মগ্রন্থ পড়লেও অনেক সময় তার সঠিক ব্যাখ্যা আমরা বুঝতে পারি না সেই কারণে ব্যাখ্যা বুঝতে গিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। ঠিক যেমনভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদেরকে বলেছেন, দাস আমি হয়ে থাকতে। কিন্তু এই কথার অর্থ অনেকেই বুঝতে পারেন না।

এই প্রসঙ্গে একজন ভক্ত একবার প্রশ্ন করেছিলেন যে, আমি কি তাহলে চুপ করে কাজ করে যাব চাকরের মতো?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই নিয়ে বলেছেন, ভক্তিতে দাস্য ভাবের শ্রেষ্ঠ নিদর্শন মহাবীর হনুমান। রামায়ণে তাঁর কথা পড়লেই বুঝবেন দাস হয়ে থাকা কী? তিনি সবসময় রাম নাম করছেন, ঈশ্বরের চিন্তা করছেন। কিন্তু তিনি মহাবীর, শক্তিশালী, অসাধারণ কাজ করতে প্রস্তুত। স্বামী শিষ্য সংবাদ বইয়ে স্বামীজি তাঁর সম্বন্ধে আলোচনা করেছেন। পৌরুষের উদাহরণ হনুমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments