এই বাংলায় দক্ষিণ বাংলা

মহালয়ায় ইডেনে ১০ হাজার ঢাকের আওয়াজে 'গ্লোবাল কানেক্ট ২০২৬'-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
মহালয়ায় ইডেনে ১০ হাজার ঢাকের আওয়াজে 'গ্লোবাল কানেক্ট ২০২৬'-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বাঙালির আবেগ ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে শুরু হচ্ছে মেগা ক্যাম্পেন ‘বিশ্বজুড়ে বাঙালির আবেগ- দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’। আগামী ১০ অক্টোবর মহালয়ার পুণ্যলগ্নে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে এই বর্ণাঢ্য উৎসবের মহাসূচনা হতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী স্বহস্তে মা দুর্গার চক্ষুদান করবেন এবং মূল আকর্ষণ হিসেবে থাকবে ৩,০০০ ড্রোনের চোখধাঁধানো লাইভ শো ও প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের লাইভ পারফরম্যান্স। কলকাতা এবং বাংলার গণ্ডি পেরিয়ে দুর্গাপুজোকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে তুলে ধরাই এই প্রচার অভিযানের মূল লক্ষ্য।

বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে ইতিমধ্যেই একটি বিশেষ আন্তর্জাতিক বিপণন ও প্রচার অভিযান শুরু করেছে রাজ্য সরকার। বিদেশের একাধিক আইকনিক স্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের প্রধান বিমানবন্দর, রেলস্টেশন এবং পুজো প্যান্ডেলগুলিতে ডিজিটাল ও সাধারণ বিজ্ঞাপনের মাধ্যমে বাংলার দুর্গাপুজোর গৌরবগাথা তুলে ধরা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করার এক অভূতপূর্ব পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন প্রধানমন্ত্রী স্বহস্তে মা দুর্গার চক্ষুদান করবেন। অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একসঙ্গে বেজে উঠবে ১০ হাজার ঢাক এবং ধ্বনিত হবে ১ হাজার শঙ্খ। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে চিরাচরিত 'মহিষাসুরমর্দিনী'। এর পাশাপাশি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকবে প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের শারদীয় গানের লাইভ পারফরম্যান্স। অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতির নানা নান্দনিক রূপও তুলে ধরা হবে।

ইতিহাসে এই প্রথমবার কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে ৩ হাজার আধুনিক ড্রোন। মহালয়া থেকে শুরু করে মহাষ্টমী পর্যন্ত প্রতি সন্ধ্যায় মহানগরের আকাশে আলোর বিন্দু দিয়ে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার অবয়ব। আধুনিক থ্রি-ডি প্রি-ভিজুয়াল, অ্যানিমেশন, সুনির্দিষ্ট স্টোরিবোর্ড এবং আবহসঙ্গীতের মেলবন্ধনে ড্রোনের মাধ্যমে আকাশে ভেসে উঠবে উমার আগমনী বার্তা এবং বাংলার ঐতিহ্যের নানা গল্প। উৎসবের দিনগুলিতে এই মেগা ড্রোন শো সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement