এই বাংলায় দক্ষিণ বাংলা

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুনের প্রতিবাদ

By Eaibanglai - August 16, 2026
— Advertisement —
Advertisement
নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুনের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নদিয়ার নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান এবং তাঁর পুত্র আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুনের প্রতিবাদের ঢেউ পৌঁছল দুর্গাপুর। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রান্তিকায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই ঠাণ্ডা মাথার রাজনৈতিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।"

এদিনের এই প্রতিবাদ মিছিলে জেলা স্তরের একাধিক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব সহ বহু সাধারণ কর্মী অংশ নেন। অপরাধীদের শাস্তির দাবিতে তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা প্রান্তিকা চত্বর।

প্রসঙ্গত, শনিবার রাতে বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে পথ আটকে কংগ্রেস নেতা ও তাঁর ছেলের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাঁদের গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার সারা রাজ্য কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement