এই বাংলায় দক্ষিণ বাংলা

রাস্তার বেহাল দশা,'পথশ্রী' প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

By Eaibanglai - August 20, 2026
— Advertisement —
Advertisement
রাস্তার বেহাল দশা,'পথশ্রী' প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- ঘটা করে বসেছিল সরকারি প্রকল্পের বোর্ড। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরাদ্দ টাকা কাগজে-কলমে খরচ হয়ে গেলেও বাস্তবে খানাখন্দে ভরা রাস্তার ছবিটাই বদলায়নি। পূর্ব বর্ধমানের রায়না গ্রাম পঞ্চায়েতের নাড়ি এলাকার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়ি মোড় থেকে বেলবাগান হয়ে কদমতলা পর্যন্ত পিচ রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকারের 'পথশ্রী' প্রকল্পের চতুর্থ পর্বে বোর্ড লাগানো হয়েছিল কয়েক মাস আগে। বোর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে, ১৬ লক্ষ ৭৬ হাজার ৭২৪ টাকা ব্যয়ে ০.৯৫০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের অভিযোগ, বাস্তবে এখানে এক ছটাকও কাজ হয়নি। কয়েক বছর আগে একবার জোড়াতালি দেওয়া হয়েছিল, তাও অনেকদিন আগেই উঠে গেছে। এর মাঝেই রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু প্রশাসনের এই পালাবদলের পরেও রাস্তার হাল ফেরেনি।

এদিকে বর্ষাতে নাড়ি মোড় থেকে বেলবাগান পর্যন্ত রাস্তার অবস্থা মারাত্মক রূপ নিয়েছে। বড় বড় গর্তে জল জমে রাস্তা এখন মরণফাঁদ। এলাকার দীর্ঘদিনের বাসিন্দা বুলান দত্ত রায় ক্ষোভ প্রকাশ করে জানান, ভোটের পর এলাকায় কোনো জনপ্রতিনিধিকে দেখতে পাওয়া যায় না। অথচ এই এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। প্রতিদিন এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা অঙ্কিতা কুমারী জানান, রাস্তা এতটাই পিচ্ছিল ও বেহাল যে স্কুলের বাচ্চাদের নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই টোটো বা বাইক উল্টে দুর্ঘটনা ঘটছে।

এই চরম অব্যবস্থার পেছনে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, রাস্তা তৈরি হওয়া তো দূরের কথা, রাস্তা নির্মাণের জন্য আসা সমস্ত সামগ্রী প্রাক্তন শাসক দল তৃণমূলের লোকেরা আত্মসাৎ করেছে। এর পাশাপাশি ওভারলোডিংয়ের ফলেও রাস্তা দ্রুত ধ্বংস হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী লালটু বাবু জানান, ওই রাস্তার বহন ক্ষমতা মাত্র ১০ টন হলেও, এলাকারই এক বিল্ডার্স প্রতিনিয়ত ৪০-৫০ টনের ১৮ চাকার ভারী গাড়ি এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন।

নতুন সরকারের কাছে অবিলম্বে এই দুর্নীতির তদন্ত এবং রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন নাড়ি এলাকার বিপর্যস্ত বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement