এই বাংলায় দক্ষিণ বাংলা

চলন্ত বাইকে ভয়াবহ আগুন, বরাতজোরে রক্ষা পেলেন দম্পতি

By Eaibanglai - September 08, 2026
— Advertisement —
Advertisement
চলন্ত বাইকে ভয়াবহ আগুন, বরাতজোরে রক্ষা পেলেন দম্পতি

সংবাদদাতা,আসানসোলঃ- ভরদুপুরে চলন্ত মোটরবাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে. ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটা এই দুর্ঘটনায় বরাতজোরে এবং স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন এক দম্পতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টা নাগাদ অন্ডালের বহুলার বাসিন্দা ধর্মেন্দ্র হরিজন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরবাইকে চড়ে আসছিলেন। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সিয়ারসোল রাজবাড়ি মোড়ের কাছাকাছি পৌঁছাতেই ধর্মেন্দ্রবাবু লক্ষ্য করেন, চলন্ত বাইকটি থেকে আচমকা ধোঁয়া বেরোচ্ছে। বিপদ বুঝতে পেরে এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ও তাঁর স্ত্রী দ্রুত চলন্ত বাইক থেকে নেমে যান।

তাঁরা নামার কয়েক মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে মোটরবাইকটি। জনবহুল এলাকায় চলন্ত বাইকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড়সড় দুর্ঘটনা এড়াতে তৎক্ষণাৎ এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা নিজেদের দোকান থেকে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিানির্বাপক যন্ত্র) নিয়ে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান।

ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে মোটরবাইকটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকাটি অত্যন্ত জনবহুল হওয়ায় দ্রুত আগুন নেভানো সম্ভব না হলে সংলগ্ন দোকানপাট বা অন্যান্য যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। স্থানীয়দের দ্রুত সিদ্ধান্ত এবং সাহসিকতার কারণেই এদিন এক বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement