এই বাংলায় দক্ষিণ বাংলা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বিপজ্জনক বাড়ি, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের

By Eaibanglai - August 20, 2026
— Advertisement —
Advertisement
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বিপজ্জনক বাড়ি, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার জরাজীর্ণ ও বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে ভেঙে ফেলার বারবার দাবি করলেও, বাস্তবের চিত্রটা যে কতটা ভয়াবহ তা আরও একবার প্রমাণিত হলো। বৃহস্পতিবার রাণীগঞ্জের তিলক রোড এলাকায় একটি ১৫০ বছরের পুরনো দোতলা বাড়ি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে বাড়ির বিপজ্জনক পরিস্থিতি আঁচ করতে পেরে সময়মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক মা ও তাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিলক রোডের ওই প্রাচীন বাড়িটিতে এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই বাড়িটির অবস্থা অত্যন্ত জীর্ণ ছিল। বৃহস্পতিবার আচমকাই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়ার কিছু মুহূর্ত আগেই পরিস্থিতি বেগতিক বুঝে ওই মহিলা ও তাঁর মেয়েকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে এক প্রকার অলৌকিকভাবে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পান তাঁরা। এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই ফের কাঠগড়ায় উঠেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভূমিকা। পুরনিগমের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন এখনও রাণীগঞ্জ সহ আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের বিপজ্জনক বাড়িগুলি মাথা উঁচিয়ে রয়েছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

শহরের যত্রতত্র ছড়িয়ে থাকা এই ধরনের জরাজীর্ণ ও বিপজ্জনক বাড়িগুলি অনতিবিলম্বে চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা বা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে জোরালো দাবি জানিয়েছেন রাণীগঞ্জের বাসিন্দারা। অন্যথায় আগামী দিনে আরও বড় কোনো বিপর্যয় ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement