এই বাংলায় দক্ষিণ বাংলা

রানিগঞ্জে আচমকা ধস, বসে গেল স্কুল ও খেলার মাঠের পাশে মাটির, আতঙ্ক

By Eaibanglai - August 21, 2026
— Advertisement —
Advertisement
রানিগঞ্জে আচমকা ধস, বসে গেল স্কুল ও খেলার মাঠের পাশে মাটির, আতঙ্ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের এগারা গ্রামে আচমকা মাটির একটি বড় অংশ ধসে যাওয়ার ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে এগারা গ্রামের বাদাম বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধস কবলিত স্থানটির একদিকে রয়েছে একটি বেসরকারি স্কুল এবং অন্যদিকে রয়েছে শিশুদের খেলার মাঠ ও বাগান। ফলে ধসের পরিধি আরও বাড়লে সংলগ্ন এলাকায় বড়সড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে আচমকাই বাদাম বাগান এলাকার মাটির একটি অংশ হুড়মুড়িয়ে বসে যায়। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাটি ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়। দুর্ঘটনা এড়াতে সেখানে সতর্কবার্তা লেখা বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ওই ধস কবলিত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, রানিগঞ্জের এই এলাকাটি আগে থেকেই অত্যন্ত ধসপ্রবণ হিসেবে চিহ্নিত। ফলে নতুন করে এই ধসের ঘটনার পর সময়ের সঙ্গে সঙ্গে ফাটল বা ধসের পরিধি আরও বাড়বে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে উদ্বেগ ও আতঙ্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলাকার নিরাপত্তার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement