এই বাংলায় দক্ষিণ বাংলা

সালানপুরের প্রভাবশালী তৃণমূল প্রধান শ্রীকান্ত পাতর গ্রেপ্তার

By Eaibanglai - September 16, 2026
— Advertisement —
Advertisement
সালানপুরের প্রভাবশালী তৃণমূল প্রধান শ্রীকান্ত পাতর গ্রেপ্তার

সংবাদদাতা,আসানসোলঃ- ভোট-পরবর্তী হিংসা, বাড়িঘর ও গাড়ি ভাঙচুর এবং মারপিটের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন সালানপুরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কল্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাতর। গত ১৫ সেপ্টেম্বর রাতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ চয়নপুর গ্রামে তাঁর নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ তাঁকে আসানসোল আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাদল পাতর নামক এক ব্যক্তির দায়ের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় তৃণমূলের অত্যন্ত সক্রিয় নেতা হিসেবে পরিচিত শ্রীকান্ত পাতর কল্যা পঞ্চায়েতের উপপ্রধান থেকে পরবর্তীতে প্রধান পদ পান। সালানপুরের সুপরিচিত ‘রয়েল ক্লাব’-এর সার্বজনীন দুর্গা পুজোর মূল উদ্যোক্তা হিসেবে এলাকায় তাঁর যথেষ্ট রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই একাধিক হিংসাত্মক ঘটনায় নাম জড়ানোয় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন। পুলিশ তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল।

এদিকে শ্রীকান্ত পাতরের এই গ্রেপ্তারির পর তাঁর বিপুল সম্পত্তির খতিয়ান নিয়ে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর অবৈধ কয়লা, বালি ও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং কোলিয়ারিতে চাকরি দেওয়ার নাম করে জমি হাতিয়ে নেওয়ার মাধ্যমে বিপুল বেনামি সম্পত্তি, জমি ও ঝাড়খণ্ডে যৌথ ব্যবসার মালিকানা অর্জন করেছেন তিনি। স্থানীয়দের মতে, এই বিপুল সাম্রাজ্য বিস্তার এবং হিংসার নেপথ্যে তৎকালীন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বের পরোক্ষ মদত ছিল। বর্তমানে সেইসব দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement