এই বাংলায় দক্ষিণ বাংলা

পুলিশের জালে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার চালক

By Eaibanglai - July 30, 2026
— Advertisement —
Advertisement
পুলিশের জালে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার চালক

সংবাদদাতা,সালানপুরঃ- অবৈধ বালি কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জারি রাখল সালানপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় উমেশ সোরেন নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে।

     ​পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে জিৎপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ডব্লিউবি ৩৭কে ৭৯৬০ নম্বরের ট্রাক্টরটি আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালককে গ্রেফতার করা হয়। ধৃতকে আসানসোল আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

      ​প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্থানীয় শাসকদলের সঙ্গে যুক্ত লাল্টু মান্না নামে এক ব্যক্তির এই ট্রাক্টরটি। এছাড়া সুকুমার মণ্ডল নামের এক ব্যক্তি জিতপুরে বালি মজুদ করে রাতের অন্ধকারে চড়া দামে তা পাচার করতেন বলে অভিযোগ। এই বালি সিন্ডিকেটের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement