এই বাংলায় দক্ষিণ বাংলা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলকর্মীকে লক্ষ্য করে গুলি আসানসোলে

By Eaibanglai - September 13, 2026
— Advertisement —
Advertisement
ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলকর্মীকে লক্ষ্য করে গুলি আসানসোলে

সংবাদদাতা,আসানসোলঃ- রাতের জাতীয় সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। ছিনতাইয়ের চেষ্টা রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক স্কুলকর্মী। আক্রান্ত ব্যক্তির নাম হরিদাস লায়ক (৪৩)। তিনি সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ির বাসিন্দা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের বাইকে করে আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলে নৈশ ডিউটির উদ্দেশ্যে যাচ্ছিলেন হরিদাসবাবু। ডিপিএস -এর কাছাকাছি পৌঁছাতেই একটি বাইকে তিন মুখোশধারী দুষ্কৃতী আচমকা তাঁর পথ আটকায়। দুষ্কৃতীরা তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হরিদাসবাবু তীব্র প্রতিরোধ গড়ে তোলেন।

প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি সরাসরি তাঁর পায়ে লাগে। তবে গুলিবিদ্ধ হয়েও অসীম সাহসিকতার পরিচয় দেন ওই স্কুলকর্মী। তিনি পিছু না হটে উল্টে নিজের মোবাইল বের করে হামলাকারীদের ভিডিও রেকর্ড করার চেষ্টা করেন। বেগতিক বুঝে এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় হরিদাসবাবুকে উদ্ধার করে দ্রুত ইএসআই  হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করেছে।

এই ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসনে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং তদন্তের তদারকি করতে অকুস্থলে পৌঁছান পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি ওয়েস্ট সানা আখতার, এবং ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসসহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অপরাধীদের খোঁজে সংলগ্ন এলাকায় নাকা-চেকিং ও জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। হাইওয়ের সিসিটিভি  ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

শিল্পাঞ্চলের ব্যস্ততম জাতীয় সড়কে রাতের বেলায় এই ধরণের সশস্ত্র হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাতের শহরে নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আসানসোলের বাসিন্দারা। 


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement