লাইফস্টাইল

অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য পড়ুন আজ‌ই

By Eaibanglai - April 20, 2026
— Advertisement —
Advertisement
অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য পড়ুন আজ‌ই

সঙ্গীতা চৌধুরীঃ- সনাতন ধর্ম অনুযায়ী অক্ষয় তৃতীয়া হল চিরকল্যাণকর একটি শুভ দিন। এই শুভ তিথিতেই দেবী ধূমাবতীর আবির্ভাব হয়েছিল। মহর্ষি ব্যাসদেব এই দিন‌ই মহাভারত রচনা শুরু করেন আর গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন আজ। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল আজ। আজ‌ই মা গঙ্গার পবিত্র অবতরণ তিথি। শ্রীকৃষ্ণ তাঁর বন্ধু সুদামাকে আজকের দিনেই আশীর্বাদ করেছিলেন, আজকের তিথিতেই শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা আরম্ভ হয়।

আজকের দিনে কী করা উচিত নয় একদম-

আজকের দিনে অহংকার, রাগ ও কটু কথা বলা উচিত নয়। অন্যকে কষ্ট দেওয়া বা প্রতারণা করার মত কাজ করবেন না আজকে। আজ কোন‌ও অশুভ কাজ বা অন্যায়ে জড়াবেন না নিজেকে। অপচয় ও লোভে পড়া থেকে বিরত থাকুন। আজ হিংসা, বিদ্বেষ বা খারাপ চিন্তা করবেন না।

আসলে অক্ষয় তৃতীয়া আমাদের শিক্ষা দেয় এটাই যে সৎকর্ম কখন‌‌ও বৃথা যায় না। ছোট বড় যে কোন‌ও ভালো কাজ‌ই জীবনে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement