এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

কেন্দ্রীয় মন্ত্রীর বঙ্গসফর: সড়ক ও সেতুর মেলবন্ধনে নবদিগন্তের ইঙ্গিত

By Eaibanglai - August 06, 2026
— Advertisement —
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর বঙ্গসফর: সড়ক ও সেতুর মেলবন্ধনে নবদিগন্তের ইঙ্গিত

এই বাংলায় ওয়েব ডেস্কঃ-   ​রাজ্যের পরিবহন ও সড়ক পরিকাঠামোয় নতুন গতির সঞ্চার করতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার। সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও PWD-র পূর্ণাঙ্গ প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আয়োজিত এই ফলপ্রসূ আলোচনায় রাজ্যের জাতীয় সড়ক, সীমান্ত সংযোগকারী পথ এবং একাধিক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের প্রস্তাব উপস্থাপিত হয়।

       ​কেন্দ্রীয় মন্ত্রীর ইতিবাচক মনোভাব ও আন্তরিক সৌজন্যে আশার আলো দেখছে রাজ্য প্রশাসনিক মহল। ড. পোদ্দারের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে নীতিন গড়করি শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসতে এবং একাধিক মেগা প্রকল্পের শিলান্যাস করতে সম্মত হয়েছেন।

     কেন্দ্র ও রাজ্যের এই যৌথ সমন্বয় কেবল সুগম যাতায়াতের পথই প্রশস্ত করবে না, বরং শিল্পায়ন, কর্মসংস্থান এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement