এই বাংলায়

বেলিয়াতোড় বনদপ্তর এর সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

By Eaibanglai - February 20, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- গত কয়েকদিন ধরে সোনামুখী, বেলিয়াতোড়, জয়পুর, বড়জোড়া জঙ্গলে হাতির উপদ্রব ক্রমশ বেড়েছে। যার ফলে গত ১৬ ই ফেব্রুয়ারি বেলিয়াতোড় থানার শীর্শা গ্রামে ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় হাতির আক্রমণে মৃত্যু হয় ভাগ্যধর মান নামে এক অস্থায়ী বনকর্মীর। বনদপ্তর আশ্বাস দিয়েছিলেন মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। কিন্তু তার পরেও এখনো তার পরিবারকে কোনো আর্থিক সহযোগিতা করা হয়নি। সে কারণে বেলিয়াতোড় বনদপ্তর এর সামনে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন । তাদের দাবি ভাগ্যধর মানের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। কয়েকশো গ্রামবাসী আজকের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তাদের দাবি গ্রামবাসীদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বনদপ্তর এর পক্ষ থেকে।ভাগ্য ধর মানের স্ত্রী আঙ্গুর মান বলেন , রেঞ্জার বলেছিলেন আর্থিকভাবে সহযোগিতা করা হবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের আর্থিকভাবে কোন সহযোগিতা করেনি । ফলে ছেলে পুলে দের মুখে ফল জল কিছু তুলে দিতে পারছি না। সরকারি ভাবে যতটুক আর্থিক সহযোগিতা করা যায় আমাকে করলে ভালো হয়। তবে আর্থিকভাবে সহযোগিতা করা না হলে আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement