এই বাংলায়

দাঁড়িয়ে থাকা বাসের পিছনে কলকাতাগামী ভলভো বাসের ধাক্কা

By Eaibanglai - January 09, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার রাজবাঁধে দুই নম্বর জাতীয় সড়কের উপর একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতাগামী একটি ভলভো বাস ধাক্কা মারে। চালকসহ বেশ কয়েকজন আহত হয় তবে গুরুতর আহত কেউ ছিল না।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে আসে তবে তার আগেই যে বাসটির পিছনে ভলভো বাস ধাক্কা মারে সেটি ততক্ষণে সেখান থেকে চলে যায়। কাঁকসা থানার পুলিশ ভলভো বাসটিকে আটক করেছে। দুর্ঘটনার জেরে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করে নিয়ে গেলে, যান চলাচল স্বাভাবিক হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement