সংঙ্গীতা চৌধুরীঃ- মানুষ সারা জীবন ধরে মৃত্যুর প্রতীক্ষা করে কিন্তু যখন সামনে খানে মৃত্যু এসে হাজির হয় তখন আমরা মৃত্যুকে ভয় পাই। খুব বড় সাধক বা মহাত্মা ছাড়া কম বেশি সবাই মৃত্যুকে ভয় পায় কিন্তু কেন এই মৃত্যুভয় আসে জানেন। যদি এই প্রশ্ন আপনার মনেও আসে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, মৃত্যুর সময় মানুষ ভয় পায় কেন? এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন, “অজানা অচেনা জগতে যেতে হবে, এজন্য। ভয়ের সাথে দুঃখও হয়। এক বাড়িতে ২০-২৫ বছর বাস করে যখন অন্য নতুন বাড়িতে যান তখন আপনার কষ্ট হয়। পুরনো বাড়ির প্রতি মায়া পড়ে গিয়েছিল, একটা আকর্ষণ রয়ে যায়। সে-রকম যে শরীরে ৭০-৮০ বছর থাকেন, তার প্রতিও মায়া থেকে যায়। মানসিক ভয় ও দুঃখের কথা বলছি এখানে, শারীরিক নয়। এর মোকাবিলা কিভাবে করা যায়? জীবনে বিভিন্ন ঘটনা ও পরিবেশকে কৌতূহল ও চ্যালেঞ্জের ভাব নিয়ে দেখার চেষ্টা করার অভ্যাস করলে মনে সংস্কার গড়ে ওঠে। তখন সহজ হয়।”



















