এই বাংলায় দক্ষিণ বাংলা

আইনকে সঠিকভাবে মতায়েন করে শিশুদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা

By Eaibanglai - August 29, 2026
— Advertisement —
Advertisement
আইনকে সঠিকভাবে মতায়েন করে  শিশুদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- বর্তমান সামাজিক পরিকাঠামোই আজ বড় প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশু শ্রমিকের কাছে। ইচ্ছে থাকলেও আর পাঁচ জনের মত তাঁরা যেতে পারেনা স্কুলে। একদিকে অর্থনৈতিক পরিকাঠামো অন্যদিকে সামাজিক পরিকাঠামো এই দুইয়ের টানাপোরেনের মধ্যেই পড়ে আজ রীতিমতো বিপাকে রাজ্যসহ দেশের সব শিশু শ্রমিকরা। দেশের আইন আছে দেশের পরিকাঠামো আছে,  তবু সচেতনতা নেই বলেই বর্তমানে শিশু শ্রমিকদের আজ প্রতিমুহূর্তেই প্রতিকূলতার মুখে পড়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, আর সে কারণেই আজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সমাজের প্রত্যেক স্তরেই সচেতনতার শিবির গড়ে তোলার। যে আইন আছে সে আইনকে সঠিকভাবে মতায়েন করে এইসব শিশুদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার লক্ষ্যেই শনিবার এক কর্মশালা আয়োজন করেছিল রাজ্যের শিশুশ্রম দপ্তর। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানালেন আগে যে পরিকাঠামো ছিল তাতে মানুষের সচেতন করাটা অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে একদিকে যেমন উন্নত হয়েছে সামাজিক পরিকাঠামো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মানুষকে সচেতন করতে হবে আরো দৃঢ়তার সঙ্গে তবে অন্যদিকে যে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে অর্থনীতি সেটা কেউ বারবার ভেবে দেখতে হবে আর তবে গিয়ে ভবিষ্যতে এইসব শিশু শ্রমিকদের ভবিষ্যতে এক নতুন দিশা দেখাতে পারবে বলে মনে করেন তিনি। পাশাপাশি শিশুশ্রম দপ্তরের সচিব রচনা ভগত তিনি জানান সচেতনতাকে রূপায়ণ করতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি তিনি স্বীকার করে নেন এখনো পর্যন্ত যে প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে সমাজে মানুষের কাছে শিশু শ্রমিকদের প্রতি যে ব্যবহার করা হয় তা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এখান থেকেই কিভাবে একজন শিশুকে দেশের আইন অনুযায়ী সঠিকভাবে গড়ে তোলা যায় সেটাই এখন তাদের কাছে মূল লক্ষ্য হয়ে উঠেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement