সঙ্গীতা চৌধুরীঃ- ৯ সেপ্টেম্বর হল অঘোর চতুর্দশী। এই দিন ভগবান শিবের ‘অঘোর’ রূপের পুজো হয়, যে কারণে শিব চতুর্দশীর মতোই এই তিথি গুরুত্বপূর্ণ।
শিব চতুর্দশীর মতো যদি এই তিথিতে আপনারা পালন করতে পারেন তবে অবশ্যই ফল পাবেন এবং সকাল বেলায় উঠে স্নান করে আপনারা অবশ্যই শিবের নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটিকে অনেকে গুপ্ত শিবরাত্রি বলে। উল্লেখ্য, এই অঘোর শিবরাত্রি ব্রত পালনে করেন সকল অমঙ্গল দূর হয় ও ভক্তের শুভ মনস্কামনা পূর্ণ হয়
শিবের পঞ্চমুখ রয়েছে যথা ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর ও সদ্যজাত- এসবের মধ্যে দক্ষিণমুখী রূপটি হলো অঘোর রূপ এই অঘোর শব্দের অর্থ হল যা ঘোর বা ভয়মুক্ত অর্থাৎ শান্ত রূপ।
এই তিথিতে শিবের অঘোর রূপের পুজো করলে জীবনের সমস্ত ভয়, বাধা-বিপত্তি, অশুভ শক্তি ও পাপ দূর হয়।
শিব চতুর্দশীর মতই এক্ষেত্রে ও ভক্তরা সারাদিন উপোস থেকে রাতের বেলায় পুজো সম্পন্ন করেন।
চার প্রহরে শিবলিঙ্গের স্নান ও অর্ঘ্য প্রদান করা হয়। সাদা ফুল, বেলপাতা, শ্বেত চন্দন ও আকন্দ ফুল দিয়ে অঘোর শিবের পুজো হয়।