সংবাদদাতা,বাঁকুড়া:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্য জুড়েই সমানে চলছে দুর্যোগ। টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের একাধিক এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে ইন্দাসের আকুই পোষ্ট অফিস এলাকা। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন পোষ্ট অফিসের কর্মীরাও। এভাবে চলতে থাকলে যেকোন মুহূর্তে জল পোস্ট অফিসের ভেতরে ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন কর্মীরা। পাশাপাশি সমস্যায় পড়ছেন গ্রাহকরাও। এক হাঁটু জল পেরিয়ে পোস্ট অফিসে যেতে হচ্ছে তাদের। উল্লেখ্য অবস্থানগত দিক থেকে বাঁকুড়া-বর্ধমান সীমান্তে অবস্থিত এই আকুই পোষ্ট অফিস। ফলে পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকেই নানান কাজে এখানে আসেন। ফলে জল যন্ত্রনায় ভূগছেন বাঁকুড়া-বর্ধমান দুই জেলার মানুষই।
জলের তলায় সীমান্তবর্তী পোস্ট অফিস
RELATED ARTICLES











