eaibanglai
Homeএই বাংলায়আগামী ১৪ মার্চ আসানসোল ও দুর্গাপুর আদালত চত্বরে অনুষ্ঠিত হতে চলেছে লোক...

আগামী ১৪ মার্চ আসানসোল ও দুর্গাপুর আদালত চত্বরে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আগামী ১৪ মার্চ এবছরের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নিম্ন আদালতগুলিতে। আসানসোল ও দুর্গাপুর আদালত চত্বরেও অনুষ্ঠিত হবে এই লোক আদালত। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির পশ্চিম বর্ধমানের সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিশদে জানান।

প্রসঙ্গত জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আদালতে বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে প্রতিবছর দেশের নিম্ন আদালতগুলিতে লোক আদালতের আয়োজন করা হয়। যেখানে আদালতে বিচারাধীন মামলার পাশাপাশি আদালতে দায়ের করা হয়নি এমন মামলা যা প্রি লিটিগেশন কেস হিসেবে পরিচিত সেগুলিরও নিষ্পত্তি করা হয়।

সাধারণতঃ, সাধারণ মানুষের নিত্যদিনের ছোটখাটো মামলা, বকেয়া বিল, পারিবারিক বিবাদ কিংবা সামান্য আইনি জটিলতা, ট্রাফিক জরিমানা, যা বছরের পর বছর আদালতে ঝুলে থাকে, সেই সব মামলাকে সহজ, দ্রুত এবং খরচবিহীনভাবে নিষ্পত্তি করাই লোক আদালতের মূল উদ্দেশ্য। এখানে মামলার উভয় পক্ষের সম্মতিতেই সমাধান বের করা হয়। এছাড়াও যেসব ব্যক্তি ব্যাঙ্ক ঋণের ইএমআই পরিশোধ করতে পারছেন না, সেই সংক্রান্ত মামলার নিষ্পত্তিও লোক আদালতের মাধ্যমে করা সম্ভব। এখানে এক দিনেইমামলার নিষ্পত্তি হয়। এর ফলে সময় ও অর্থের অপচয় যেমন রোধ হয়, তেমনি সমাজে সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রেও লোক আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লোক আদালতের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে মামলা পেশ করার জন্য আইনজীবী থাকা বাধ্যতামূলক নয়। যে কোনও ব্যক্তি নিজেই উপস্থিত হয়ে নিজের মামলার শুনানিতে অংশ নিতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত লোক আদালতে ১০ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছিল, যার মাধ্যমে প্রায় ১৪ কোটি টাকার স্যাটেলমেন্ট সম্পন্ন হয়।

যারা এই লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাইছেন তারা পশ্চিম বর্ধমান,ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কাছে আবেদন করতে পারবেন। তারা মামলা খতিয়ে দেখে লোক আদালতে তা প্রেরণ করবেন।

এদিনের সাংবাদিক বৈঠক সূত্রে জানা যায় গত বছর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত লোক আদালতে ১০ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছিল, যার মাধ্যমে আর্থিক স্যাটেলমেন্টের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments