eaibanglai
Homeএই বাংলায়কয়লা পাচার কাণ্ডে ফের তলব পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে, তলব দুর্গাপুরের ব্যবসায়ীকেও

কয়লা পাচার কাণ্ডে ফের তলব পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে, তলব দুর্গাপুরের ব্যবসায়ীকেও

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রানিগঞ্জ ও দুর্গাপুরের ব্যবসায়ী মামা-ভাগ্নে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। গত সোমবার তাদের কলকাতার ইডি দফতর সিজিও কপ্লেক্সে ডেকে পাঠানো হয় এবং জেরা চলাকালীন দুজনকে গ্রেফতার করা হয়। ওই একই দিনেই দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসার দুর্গাপুরের বাসিন্দা মনোরঞ্জন মণ্ডলকে ডেকে পাঠায় ইডি। সূত্রের খবর সেদিন ইডি দফতরে যাননি তিনি। এরপর শনিবার ফের তাকে ডেকে পাঠাল ইডি। শনিবার তাকে দ্বিতীয়বার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে বল খবর।

প্রসঙ্গতঃ উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি কয়লা পাচার কাণ্ডে দুর্গাপুর রানিগঞ্জ আসানসোল সহ বিভিন্ন জায়গায় একাধিক ব্যবসায়ির বাড়িতে অভিযান চালায় ইডি। সেই অভিযোনে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটিসেন্টারের বাড়িতেও ইডি অভিযান চলে। এরপরই গত মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসির পদ থেকে সরানো হয় মনোরঞ্জন মণ্ডলকে । তাকে ফিরিয়ে আনা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসবি বা স্পেশাল ব্রাঞ্চে।

অন্যদিকে ওসি মনোরঞ্জনের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে দুর্গাপুরের বাসিন্দা বালি কারবারি প্রবীর দত্তকেও ডেকে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মতো আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে মামা-ভাগ্নে ব্যবসায়ী। তারা ইডি হেফাজতে থাকাকালীন পুলিশ আধিকারিক ও বালি কারিবারিকে ডেকে পাঠানো খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments