সংবাদদাতা,বাঁকুড়াঃ- দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত – কন্যাকুমারী, কেরালা, চেন্নাই, পন্ডিচেরী, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার, আদি। বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মুদ্যা তুলে ধরে জনজাগরণ আন্দোলন গড়ে তুলেছেন অহিংসাবাদী, তথা স্বচ্ছ সামাজিক কার্যকর্তা অশ্বিনীকুমার সিংহ।
এবার তাঁর লক্ষ্য পশ্চিমবঙ্গ, বিশেষ করে মেদিনীপুর ডিভিশনের অভিবিভক্ত জেলা বাঁকুড়া।
তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলন কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তাঁর একমাত্র দাবি – প্রতিটি পরিবারের জন্য একটি করে সরকারি চাকরি নিশ্চিত করা। এই মুদ্যাটিকে সরকারের সামনে তুলে ধরতেই শুরু হয়েছে তাঁর আন্দোলন।
বাঁকুড়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া মোড়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন সাজিয়ে আন্দোলনে বসে পড়েন তিনি। সকাল থেকেই সেখানে শুরু হয় তাঁর অবস্থান কর্মসূচি। অশ্বিনী কুমার সিংহের দাবি, তাঁর কাছে একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে – যার মাধ্যমে প্রতিটি পরিবার পিছু ন্যূনতম মাসিক ১০ হাজার টাকার বেতনের সংস্থান করা সম্ভব। তাঁর বক্তব্য, সেই পরিকল্পনার বাস্তবায়ন বাঁকুড়া থেকেই শুরু হোক।
সরকার তথা জনগণের সামনে বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যে ২০২৪ সালের ১৬ই অক্টোবর বাঁকুড়া টাউনের মাচনতোলা থেকে “জনজাগরণ আন্দোলন”-এর সূচনা করা হয়। সেই সময় বাঁকুড়া পুলিশ আন্দোলনটিকে সরকার বিরোধী কর্মসূচি মনে করে তাঁকে গ্রেফতারও করেছিল বলে জানান তিনি। পরিচয়ে তিনি নিজেকে অহিংসাবাদী, আদর্শবাদী, নিজস্বার্থ ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির সামাজিক কর্মী হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্য, এই আন্দোলনের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এবং তা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে বাস্তবায়ন করা।


















