eaibanglai
Homeএই বাংলায়মাকে গুলি করে খুন করে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে, চাঞ্চল্য

মাকে গুলি করে খুন করে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে, চাঞ্চল্য

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মাকে গুলি করে খুন করে আগুন লাগিয়ে আত্মঘাতী হল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার কলেজ মোড় সংলগ্ন রামকৃষ্ণ পল্লীতে। মৃতরা হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (৭৬) ও তার ছেলে রাজা মুখোপাধ্যায় (৫০)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই মুখোপাধ্যায় পরিবারে পারিবারিক অশান্তি চলছিল। তার জেরে গত বুধবার গৃহকর্তা তথা সন্ধ্যাদেবীর স্বামী দয়াময় মুখোপাধ্যায় কাশিপুরে মেয়ের বাড়িতে চলে যান। এরপর থেকে মা ছেলে একাই থাকছিলেন বাড়িতে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত প্রায় বারোটা নাগাদ মুখোপাধ্যায় বাড়িতে গুলি চলার আওয়াজ পান প্রতিবেশীরা। এরপরই বাড়িতে আগুন দেখতে পান তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে বাড়ির ভেতর থেকে সন্ধ্যাদেবী ও তার ছেলেকে ঝলসানো ও অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, মৃত রাজা মুখোপাধ্যায় একটি বেসরকারি কারখানায় গানম্যান (নিরাপত্তা রক্ষী) হিসেবে কাজ করতেন। তবে, গত ৬ মাস ধরে তিনি কাজ করছিলেন না, তিনি বাড়িতেই থাকছিলেন। তবে গানম্যান হিসেবে কাজ করায়, তার কাছে একটা বন্দুক ছিলো।

স্থানীয়দের অনুমান ওই বন্দুক দিয়ে মাকে গুলি করে পরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন রাজা। তবে মৃতদের ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এদিন সকালেই মেয়ের বাড়ি থেকে ছুটে আসেন গৃহকর্তা দয়াময় মুখোপাধ্যায়। তিন জানান পারিবারিক অশান্তির জেরে তার ছেলে তাকে মারধর করে। এরপরই তিনি বাড়ি ছেড়ে মেয়ের কাছে চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে আত্মীয়দের মারফত দুর্ঘটনার খবর পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments