eaibanglai
Homeএই বাংলায়ভোটের আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী

ভোটের আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভোটের ঠিক আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী, যোগ দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার দলের জেলা সভাপতি তথা পাণ্ডেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে শাসক দলে যোগ দিল আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) চারজন প্রার্থী। এই চারজন হলেন রানিগঞ্জ থেকে রাহুল ঘোষ, বারাবানি থেকে এ. দাস, পাণ্ডেশ্বর থেকে জুবায়েদ শেখ এবং পূর্ব দুর্গাপুর থেকে রাবিয়া বেগম।

এদিন দুর্গাপুর স্টিল টাউনশিপে টিএমসি জেলা কার্যালয়ে দলে যোগদানকরীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নরেন্দ্রনাথবাবু। শাসক দলে যোগ দিয়ে এজেইউপি প্রার্থীরা জানান, হুমায়ুন কবির মুসলিম অধিকার রক্ষায় সহযোগিতা করার জন্য তাদের বলেছিলেন, তাই তারা তার দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে, প্রার্থী হওয়ার পর তারা জানতে পারেন যে, মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য কবির বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। সত্য জানার পর রাজ্যের উন্নয়নে সামিল হতে তারা শাসক দলে যোগ দিলেন। পাশাপাশি তারা দাবি করেন একমাত্র তৃণমূল কংগ্রেসই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে যথাযথ মর্যাদা ও অধিকার দিতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির পরিকল্পনা এবং সেই সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর গত ডিসেম্বর নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ তৈরি করেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৮২টি আসনে প্রার্থীও দেন কবির। যদিও ভোটের আগে সেই সংখ্যাটা বদলে গেল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments