eaibanglai
Homeএই বাংলায়বাইক চলাচলে কমিশনের কড়া নির্দেশিকা জারি

বাইক চলাচলে কমিশনের কড়া নির্দেশিকা জারি

সংবাদদাতা, আসানসোল -: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাইক চলাচল সংক্রান্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন।ভোটারদের ভয় দেখানো ও বাইক র‍্যালির মাধ্যমে এলাকায় উত্তেজনা ছড়ানো রুখতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকেই সমস্ত ধরনের বাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ​নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটের প্রচার শেষ হওয়ার মুহূর্ত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে হাসপাতাল, মিডিয়া এবং নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে বিশেষ পাসের মাধ্যমে ছাড় দেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে- ​বাইক নিয়ে কোনো ধরনের জমায়েত বা মিছিল করা যাবে না, ​বাইরে থেকে আসা কোনো বাইক আরোহীকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ইত্যাদি। বিশেষ কোনও প্রয়োজনে কেউ ছাড় পেতে চাইলে তাকে সংশ্লিষ্ট থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে।

​যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে বাইকটি বাজেয়াপ্ত করা হতে পারে। সাধারণ মানুষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments