eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের বিপিএল কোয়ার্টার দুর্নীতি: গ্রেফতার ৫

আসানসোলের বিপিএল কোয়ার্টার দুর্নীতি: গ্রেফতার ৫

সংবাদদাতা, আসানসোল -: ​আসানসোলের ডামরা অঞ্চলে পৌরসভা নির্মিত বিপিএল কোয়ার্টার বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পৌরসভার কর্মী প্রমোদ যাদব টাকার বিনিময়ে প্রকৃত যোগ্য প্রাপকদের বঞ্চিত করে অযোগ্যদের এই কোয়ার্টারগুলি বরাদ্দ করেছেন।

​এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ ঘটনায় সরাসরি যুক্ত থাকার দায়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবার আসানসোল আদালতে তোলা হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘকাল ধরে চলা এই দুর্নীতির ফলে বহু গরিব মানুষ মাথার ছাদ থেকে বঞ্চিত হয়েছেন। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসাধু উপায়ে সরকারি আবাসন হস্তান্তরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments