eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তরুণী গৃহবধূর দেহ উদ্ধার, চাঞ্চল্য

দুর্গাপুরে তরুণী গৃহবধূর দেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক তরুণী গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম তিথি রায়(১৯)। ঘটনা দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতির নতুনপল্লি স্কুলপাড়া এ-ব্লকের।

শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয়রা ওই বধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পাশাপাশি খবর দেওয়া হয় ফরিদপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী কল্লোল রায়কে আটক করে নিয়ে যায়।

জানা গিয়েছে, মৃতার এক বছরের একটি ছোট সন্তান রয়েছে। ঘটনায় পারিবারিক অশান্তির অভিযোগ সামনে এলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments