eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিজেপির অভিনব ডিম প্রতিবাদ

দুর্গাপুরে বিজেপির অভিনব ডিম প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে এক অভিনব প্রতিবাদ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে ডিম। এই আবহে একেবারে অন্য এক ছবি দেখা গেল দুর্গাপুরে। এবার আর ডিম ছুড়ে নয়, বরং তৃণমূল নেতাকে ডিমের অমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা।

অভিযোগ, দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলার শিপুল সাহা ও তার অনুগামীরা মহানন্দ কলোনি, বীরভানপুর-সহ একাধিক এলাকা থেকে সাধারণ মানুষের কাছ থেকে জমির পাট্টা করে দেওয়ার নাম করে টাকা লক্ষ লক্ষ টাকা নেন। শনিবার সন্ধ্যায় মহানন্দ কলোনির এক ব্যক্তির বাড়ি থেকে ব্যাগ ভর্তি পাট্টার ফর্ম উদ্ধার হয় বলে দাবি। এরপর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পাট্টার ফর্ম ও ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা এবং পাট্টার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানান তারা।

এদিকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। তারা প্রথমে অভিযুক্ত বিদায়ী কাউন্সিলার শিপুল সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বিফল হয়। শেষে তার এক অনুগামী তৃণমূল কর্মী সুকুমার চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়। কিন্তু ডিম ছোঁড়ার পরিবর্তে তাকে চেয়ারে বসিয়ে ডিমের অমলেট খাইয়ে পাট্টার নামে তোলা টাকার হিসেব জানতে চাওয়া হয়। এই কর্ম সূর্চির নেতৃত্ব দেন বিজেপি নেতা দীপক দাস।

যদিও ডিমের অমলেট খাওয়া ওই তৃণমূল কর্মী সুকুমার চক্রবর্তীর দাবি করেন, পাট্টার টাকা কোথায় গেল এবং কেন মানুষ পাট্টা পেল না, তার উত্তর একমাত্র বিদায়ী কাউন্সিলার শিপুল সাহাই দিতে পারবেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকার পূর্ণ হিসেব দেওয়ার ও পাট্টা না পাওয়ার কারণ জানানোর দাবি জানিয়েছে বিজেপি। হিসেব না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments