সঙ্গীতা চৌধুরীঃ- শ্রী মা ছিলেন নরেনের কথায় জ্যান্ত দুর্গা। গিরিশ থেকে শুরু করে লাটু মহারাজ, প্রেমানন্দ মহারাজ থেকে শুরু করে রাখাল মহারাজ তাদের প্রত্যেকের কাছে মা ছিলেন দয়া, মায়া , মমতার জ্যান্ত মূর্তি। এছাড়া মা কখনো তার বিশেষ বিশেষ অনুগৃহীত ভক্তদের জগদ্ধাত্রী রূপে ও দর্শন দিয়েছিলেন।
তবে একবার মা নিজের এক বিশেষ নামের কথা প্রকাশ করেছিলেন কোন একজন জনৈক ভক্তের কাছে। একবার এক ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন , ঠাকুরের মন্ত্র তো জানি আপনার নাম জপ করার হলে কী বলে ডাকবো মা?
মা বলেছিলেন, রাধা নাম জপ করতে পারো।
রাধে রাধে।