এই বাংলায় দক্ষিণ বাংলা

নোটিশ সত্ত্বেও প্রধান ও উপপ্রধান নির্বাচনে অনুপস্থিত তৃণমূল সদস্যরা, বারাবনি পঞ্চায়েতে বিক্ষোভ

By Eaibanglai - November 25, 2026
— Advertisement —
Advertisement
নোটিশ সত্ত্বেও প্রধান ও উপপ্রধান নির্বাচনে অনুপস্থিত তৃণমূল সদস্যরা, বারাবনি পঞ্চায়েতে বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সরকারি নোটিশ জারি হওয়া সত্ত্বেও প্রধান ও উপপ্রধান নির্বাচনের জন্য হাজির হলেন না তৃণমূল কংগ্রেসের কোনও পঞ্চায়েত সদস্য। এর জেরে এলাকার স্বাভাবিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন বারাবনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। পঞ্চায়েতের দখল শাসকদলের হাতে থাকা সত্ত্বেও সদস্যদের এমন অনুপস্থিতিতে থমকে গিয়েছে একাধিক জরুরি কাজ, যার প্রতিবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

এদিন বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ বারাবনি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের দাবি, রাজনৈতিক টানাপোড়েনের কারণে সাধারণ মানুষকে যেন নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয়। এলাকার উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের কাছে বিকল্প প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তাঁরা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement