eaibanglai
Homeএই বাংলায়অমিত শাহের রোড শো, মধ্যরাত্রেও প্রস্তুতি তুঙ্গে

অমিত শাহের রোড শো, মধ্যরাত্রেও প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। সবকটি রাজনৈতিক দলেরই এখন প্রচারে জোরকদমে চলছে। শাসক তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, জাতীয় কংগ্রেস, সহ সকল রাজনৈতিক দলের প্রার্থীরা, তাদের হয়ে প্রচার করার জন্য শিল্পাঞ্চলে আমন্ত্রণ জানিয়েছেন বিখ্যাত সব ব্যক্তিত্বকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে একটি বেসরকারি বাণিজ্যিক হোটেল থেকে তার দৈনন্দিন প্রচারে বেরোচ্ছেন হেলিকপ্টারে করে। ভারতীয় জনতা পার্টির হয়ে ইতিমধ্যেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে গিয়েছেন আসানসোল পোলো গ্রাউন্ডে এবার পশ্চিম বর্ধমান জেলায় প্রথমবারের জন্য আসছেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ মহাশয়।

সোমবার বিকেলে তিনি এক বিশেষ হেলিকপ্টারে দুর্গাপুরের ইস্পাত নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে অবতরণ করবেন। মধ্যরাত পর্যন্ত চলছে তার প্রস্তুতি জোর কদমে। সোমবার বিকেলে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান নেতা অমিত শাহ দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ কালীবাড়ি থেকে একটি রোড শো করবেন শহরে। ভারতীয় জনতা পার্টির সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দরা ইতিমধ্যেই শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হতে শুরু করেছেন ইস্পাত নগরীতে। সোমবার বিকেলে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয়। গৃহ মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশের মধ্যে চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ মন্ত্রীর নিরাপত্তার কারণে পুলিশ প্রশাসনের তৎপরতা রয়েছে চোখে পড়ার মত।

অন্যদিকে সোমবার বিকেলেই দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে একটি প্রকাশ্য জনসভা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিল্পাঞ্চলের বুকে এই দুই হেভিওয়েট নেতা-নেত্রীর আগমনকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব দুই রাজনৈতিক দলের কর্মকর্তাদের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments