নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল, অর্থাৎ ৩১ অক্টোবর ২০২৬ তারিখে দুর্গাপুরের এ জোন সংলগ্ন হোস্টেল এভিনিউতে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন। সংগঠনের বার্ষিক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ সামাজিক রূপরেখা নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শ্রী সুপ্রতিম সাহা, সহ-সভাপতি শ্রী সৌমিত্র চ্যাটার্জী এবং সাধারণ সম্পাদক মিস সুচেন্দ্র অধিকারী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এই বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি বর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সঞ্জীব কুন্ডু, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী শ্রী মনোজ সিনহা, সমাজসেবী শ্রী সুভাষ সাহা, সমাজসেবী শ্রী মোনিলাল সিনহা এবং সমাজসেবী শ্রী দীপ্ত দে। তাঁদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য সংগঠনের কর্মীদের আগামী দিনে আরও নিষ্ঠার সাথে সামাজিক কাজ করার অনুপ্রেরণা জোগায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে অংশ নেন আইনজীবী শ্রী রবিন চ্যাটার্জী ও দেবযানী দাস, মনস্তত্ত্ববিদ ঝুমকা সিংহ এবং সমাজসেবী শ্রীমতি মনিকা দত্ত। অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট বক্তারা শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক কল্যাণে ট্রাস্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃত্বের সক্রিয় সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।