এই বাংলায়

পশ্চিম বর্ধমানের নতুন সভাধিপতি কি অনুভা চক্রবর্তী ?

By Eaibanglai - July 22, 2023
— Advertisement —
Advertisement
পশ্চিম বর্ধমানের নতুন সভাধিপতি কি অনুভা চক্রবর্তী ?

মনোজ সিংহ, দুর্গাপুরঃ– কথায় আছে ‘প্রত্যেক প্রতিষ্ঠিত সফল পুরুষের পেছনে থাকে এক কৃতি মহিলার হাত।’ এই প্রবাদ বাক্যটি আগেই সত্যিই হয়েছে পশ্চিম বর্ধমান জেলার রাজনীতিতে । পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী গত বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার পেছনে যার একান্ত সেবা,নিষ্ঠা ও ত্যাগ ছিল ,তিনি হলেন তার সহধর্মিনী গৃহবধূ অনুভা চক্রবর্তী । নিঃশব্দে নরেন বাবুর জীবনে সকল ওঠা নামার সময়কালে নিজের মানসিক শক্তি ও মনোবল বৃদ্ধির মূল কারণ ছিলেন তিনি। তেমনভাবে রাজনীতিতে তার প্রবেশ বা অস্তিত্ব ছিল না। কিন্তু সকলের অজান্তে রাজনৈতিক দলের যেকোনো সক্রিয় কর্মীর থেকে কোন অংশে কম ছিলেন না অনুভা দেবী । সকাল থেকে কাতারে কাতারে মানুষ যখন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে উপস্থিত হন বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য তখন পর্দার আড়াল থেকে নিঃশব্দে নিজের সেবা ও অফুরন্ত ভালোবাসা দিয়ে বাড়িতে আসা সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কাছে টেনে নেওয়ার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল বহুদিন আগে থেকেই।

খেলার জগত বা রাজনীতির জগত অথবা অন্য যে কোনো জগতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের সরব বা নীরব উপস্থিতি ম্যাজিকের মত কাজ করে। বিপক্ষকে চাপে ফেলে দেয়। রাজনীতিতেও এমন কিছু ব্যক্তি বা গৃহবধূ আছেন যাদের চোখে না দেখলেও কেবল নাম শুনেই সাধারণ মানুষের মনে তার সম্পর্কে একটা স্বচ্ছ ইমেজ গড়ে ওঠে। তার লড়াকু ভাবমূর্তি দল ও মানুষের মধ্যে একটা আলাদা প্রভাব ফেলে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতার অনুরোধে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়ে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহধর্মিনী গৃহবধূ অনুভা চক্রবর্তী । সেই দিনকেই পাণ্ডবেশ্বর ও তার আশেপাশের এলাকার মানুষেরা মনস্থির করেই ফেলেছিলেন যে এবার অনুভা চক্রবর্তীকে তাদের অন্যতম নেত্রী হিসেবে পাবেন তারা সক্রিয় রাজনীতিতে। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে সাধারণ মানুষের আশা পূরণ হল এবং অনুভা চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করলেন। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আবারও একবার প্রমাণ করে দিলেন তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্ত হাতে পরিচালনা করার ক্ষমতা তার মধ্যেই আছে । মূলত তার নেতৃত্বেই গোটা জেলা জুড়ে জয় জয় কার হয় তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে।

পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই গোটা পশ্চিম বর্ধমান জেলার সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অনুভা চক্রবর্তীকে তাদের আগামী সভাধিপতি রূপে দেখতে চেয়ে আরজি জানান দলেরই একাংশের কাছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মতামতকে সমর্থন ও সম্মান দিতে আর কয়েকদিন পরেই পশ্চিম বর্ধমান জেলার নতুন সভাধিপতি রূপে শপথ নিতে চলেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহধর্মিনী গৃহবধূ অনুভা চক্রবর্তী। যদিও এ বিষয়ে আধিকারিক রূপে এখনো পর্যন্ত কোনো কথা বলতে রাজি নন নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। তবে পশ্চিম বর্ধমান জেলার সকল সাধারণ তৃণমূল কর্মী সমর্থকদের এখন একটাই দাবি, তারা আগামী দিনে নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতন অনুভা চক্রবর্তীকেও তাদের নেত্রী হিসেবে চাইছেন পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধির লক্ষ্যে। তাই কবে অনুভা চক্রবর্তী শপথ নেন পশ্চিম বর্ধমান জেলার নতুন সভাধিপতি রূপে, সেই আশায় বুক বেঁধেছেন পশ্চিম বর্ধমান জেলার সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এখন শুধু সময়ের অপেক্ষা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement