এই বাংলায়

গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী

By Eaibanglai - September 05, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী। আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন এলাকার ঘটনা। জানা গেছে ধেমোমেন এলাকায় একটি মোটরবাইকে করে তিনজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তারা এলাকা থেকে গরু চুরি করতে গেলে তাদের হাতেনাতে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছলে তাদের হাতে তিন দুষ্কৃতীকে তুলে দেন স্থানীয়রা। পাশাপাশি ওই দুষ্কৃতীদের বাইকটিকেও আটক করে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement