এই বাংলায় দক্ষিণ বাংলা

নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার সচেতনতামূলক র‍্যালি

By Eaibanglai - October 28, 2026
— Advertisement —
Advertisement
নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার সচেতনতামূলক র‍্যালি

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এবং মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উদ্যোগে ফুলঝোড় মোড় এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিউলি মণ্ডল-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রশাসনের এই উদ্যোগে শামিল হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় যুবক-যুবতীরাও র‍্যালিতে অংশ নেন। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা অত্যন্ত জরুরি। একটি সম্পূর্ণ নেশামুক্ত সমাজ গঠনে কেবল পুলিশি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষ ও যুবসমাজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement