এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে নাবালিকাকে আটকে রেখে অপকর্ম, গ্রেফতার ৭৪ বছরের প্রৌঢ়

By Eaibanglai - October 28, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে নাবালিকাকে আটকে রেখে অপকর্ম, গ্রেফতার ৭৪ বছরের প্রৌঢ়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের এ-জোন ফাঁড়ি এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে আটকে রেখে যৌন হেনস্থার অভিযোগে শিবাজী সাউ (৭৪) নামে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকাকে একটি স্থানে আটকে রেখে তার পোশাক খুলতে বাধ্য করে এবং তার ওপর যৌন নিপীড়ন চালায়। সেই সময় নাবালিকার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন।

ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত শিবাজী সাউকে গ্রেপ্তার করে।  বুধবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হয়।

এই গুরুতর অপরাধের ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার চেষ্টা করছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement