এই বাংলায়

তৃণমূল নেত্রীর সালিশি সভায় যুবককে থুতু চাটানোর অভিযোগ

By Eaibanglai - August 27, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাত,আসানসোলঃ- তৃণমূল নেত্রী তথা কুলটির প্রাক্তন কাউন্সিলর নাজনিন বেগম ও তার স্বামী খুরশিদ আনবরের উপস্থিতিতে এক সালিশি সভায় এক যুবককে জুতো পেটা ও থুতু চাটানোর অভিযোগ উঠল। এরকম একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে এক যুবককে জুটো পেটা করছেন এক মহিলা। এরপর উপস্থিত লোকজন ওই মহিলার ফেলা থুতু চাটতে বাধ্য করছেন ওই যুবককে। যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ডট কম। স্থানীয় সূত্রে খবর কুলটির রানীতলায় এক যুবকের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে। এরপরই প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে ওই সালিশি সভা ডাকা হয়।

অন্যদিকে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। ঘটনার নিন্দা করে স্থানীয় বিজেপি নেতা বলেন,তৃণমূল নেতা নেত্রীরা আইনকে নিজের সম্পত্তি মনে করে ইচ্ছে মতো তা মানুষের উপর লাগু করছেন। পশ্চিমবঙ্গে যে আইনের জঙ্গলরাজ চলছে এই ঘটনাই তার প্রমাণ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement