এই বাংলায়

জঙ্গল থেকে গলায় দড়ি পড়ানো পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

By Eaibanglai - April 16, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– রবিবাসরীয় সকালে গলায় দড়ি দেওয়া পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা আসানসোলের কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়ির অন্তর্গত এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে ঝালবাগান সি-টাইপ কমিউনিটি সেন্টারের পাশের জঙ্গলে একটি পচা গলা দেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি দেহটির গলায় দড়ি পরানো ছিল। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

অন্যদিকে অজ্ঞাত পরিচিয় ওই ব্যক্তির দেহ কীভাবে এলাকায় এল তা নিয়ে রহস্য দানা বাঁধে। ওই ব্যক্তিকে অন্য় কোথায় খুন করে ওই জঙ্গলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নাকি এটি আত্মহত্যার ঘটনা! নানা প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে। পুরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement