এই বাংলায় দক্ষিণ বাংলা

কালীপুজোর মুখে দুর্গাপুরের ঐতিহাসিক দেবী চৌধুরানী-ভবানী পাঠক কালীমন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

By Eaibanglai - November 08, 2026
— Advertisement —
Advertisement
কালীপুজোর মুখে দুর্গাপুরের ঐতিহাসিক দেবী চৌধুরানী-ভবানী পাঠক কালীমন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- কালীপুজোর ঠিক আগেই দুর্গাপুরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দেবী চৌধুরানী ও ভবানী পাঠক কালীমন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায় অবস্থিত এই প্রাচীন মন্দিরের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। মন্দিরে থাকা ভোগের কাঁসা ও পিতলের একাধিক বাসনপত্র চুরি করে তারা চম্পট দিয়েছে বলে জানা গিয়েছে।

মন্দির সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দা ও সেবাইতদের বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। ভক্তরা জানান, শনিবার মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষ্যে রাত প্রায় ১টা পর্যন্ত মন্দির খোলা ছিল। পুজো শেষে মন্দির বন্ধ করে দেওয়া হয়। ভোররাতের দিকে সুযোগ বুঝে দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে পালায় বলে অনুমান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও দু-দুবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু সেই সব ঘটনার আজও কোনো কিনারা হয়নি। দুর্গাপুরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা সিটি সেন্টারের বুকে অবস্থিত এই ঐতিহাসিক কালীমন্দিরে বারবার চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে মন্দিরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের রাতের টহলদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement