এই বাংলায়

শর্টসার্কিট থেকে চলন্ত ট্রাকে আগুন , চাঞ্চল্য

By Eaibanglai - November 27, 2023
— Advertisement —
Advertisement
শর্টসার্কিট থেকে চলন্ত ট্রাকে আগুন , চাঞ্চল্য

সংবাদদাতা,আসানসোলঃ- চলন্ত ট্রাকে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে জামুড়িয়া বাজার থানা মোড় এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায় ট্রাকটি জামুড়িয়া বাইপাস হয়ে শিবপুর বনেহাঁটি যাচ্ছিলো। ট্রাকটিতে আসবাবপত্র বোঝাই করা ছিল। পথে জামুড়িয়া বাজার থানা মোড় সংলগ্ন এলাকায় কোনোভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে ট্রাকটি এবং শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন লেগে যায়। দেখতে দেখতে ট্রাকে থাকা সমস্ত ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়। যদিও ট্রাকের চালক সুরক্ষিত রয়েছেন। বিপদ বুঝে ট্রাকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক ট্রাক থেকে ঝাঁপ দিয়ে বাঁচেন।

অন্যদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement