এই বাংলায়

আগে তেল নেওয়ার দাবিতে পেট্রোল পাম্প কর্মীকে বেধরক মারধর

By Eaibanglai - August 14, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– আগে তেল দেওয়ার দাবিতে এক পেট্রোল পাম্প কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল এক যুবক ও তার সাঙ্গী সাথীর বিরুদ্ধে। আহত ওই পেট্রোল পাম্প কর্মী আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ওই কর্মীর নাম প্যাট্রিক পাতরস হোরো। আহত ওই কর্মীকে বাঁচাতে গিয়ে অল্পবিস্তর আহত হয়েছেন ওই পোট্রোল পাম্পের আরও দুই কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্য়ায়।

ওই পেট্রোল পাম্পের মালিক সুবীর সাহা জানান এদিন পাম্পে চার চাকা গাড়ি নিয়ে আসা এক ব্যক্তির আগে তেল দেওয়ার দাবি করতে থাকে এক যুবক। স্থানীয় হওয়ার সুবাদে আগে তেল দেওয়ার দাবি জানায় সে। কিন্তু পেট্রোল পাম্প কর্মী প্যাট্রিক সেই দাবিতে সাড়া না দিয়ে যিনি আগে এসেছেন তাকে তেল দেন। তেল নেওয়ার পর ওই যুবক ফোন করে কয়েকজনকে ডাকে এবং পেট্রোল পাম্প কর্মী প্যাট্রিকের উপর চড়াও হয়। চলে বেধরক মারধর। মারধরের জেরে প্যাট্রিকের মাথা ও মুখ ফেটে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এদিনের ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement