এই বাংলায়

আসানসোলে দিনে দুপুরে চললো গুলি, মৃত তরুণী

By Eaibanglai - September 14, 2023
— Advertisement —
Advertisement
আসানসোলে দিনে দুপুরে চললো গুলি, মৃত তরুণী

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য । বুধবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত খটিকপাড়া এলাকায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়ে পড়ে । ঘটনায় এক বছর ১৯-এর তরুণীর মৃত্যু হয়েছে। মৃতার নাম কোমল সোনকার।

স্থানীয় সূত্রে খবর, কোমলের বিয়ে হয়ে গেলেও ইদানিং তিনি বাপের বাড়িতেই থাকছিলেন। এরই মধ্যে গতকাল দুপুর তিনটে নাগাদ পারিবারিক বিবাদ এবং ঝগড়াকে কেন্দ্র করে তাকে লক্ষ্য করে গুলি চালায় তার দাদা। যার জেরে মৃত্যু হয় বোনের। অন্যদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। যদিও ঘটনার পর পরই এলাকা ছেড়ে চম্পট দেয় কোমলের দাদা। ঘটনার তদন্তে নেমে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি আগ্নেয়াস্ত্রটিরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement