এই বাংলায়

পর পর তিনটি দোকানের তালা ভেঙ্গে চুরি

By Eaibanglai - September 09, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- বৃহস্পতিবার রাতে পর পর তিনটি দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটল কুলটি থানার নিয়ামতপুরে ফাঁড়ি এলাকায়। চিত্তরঞ্জন রোড এলাকায় অবস্থিত ওই দোকানের মালিকেরা শুক্রবার সকালে দোকান খুলতে এলে বিষয়টি তাদের নজরে আসে। চুরির পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি টিভি ক্যামেরায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে কয়েক দিনের ব্যবধানে পর পর চুরির ঘটনায় এলাকার দোকানদারদের মধ্যে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই এলাকায় বার বার চুরির ঘটনা ঘটায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সিসি টিভি ফুটেজ দেখে তদন্ত করে দোষীদের দ্রুত ধরে আইনতগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement