এই বাংলায়

আসানসোলে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর

By Eaibanglai - July 09, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– এককিদকে যখন ভোট পরবর্তী হিংসা খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তখন আসানসোল পৌরনিগমের ১০৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন মণ্ডলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ শনিবার রাতে একদল দুষ্কৃতী কাউন্সিলর অঞ্জন মণ্ডলের কুলটি বিধানসভার অন্তর্গত সাঁকতোড়িয়া কার্যালয়ে ভাঙচুর চালায়। অভিযোগের তির বিজেপির দিকে। পুরো বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন কাউন্সিলর অঞ্জন মণ্ডল।

যদিও এই ঘটনার প্রেক্ষিতে কুলটি বিধান সভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার ঘটনার বিষয়ে কিছু বলতে চায়নি। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে খবর। ধৃতের নাম দীপ অগারওয়াল (রাজা )। ধৃত ব্যক্তি সাঁকতোড়িয়া ময়লাগাদার বাসিন্দা বলে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement