এই বাংলায়

দশ চাকার লরি উল্টে বিপত্তি, অল্পের জন্য বাঁচল পথচারীরা

By Eaibanglai - August 17, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- সবজি বোঝাই দশ চাকার লরি উল্টে দুর্ঘটনা ঘটলা আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ওভারব্রিজের উপর। জানা গিয়েছে বনগাঁ থেকে সবজি বোঝাই করে লরিটি দিল্লির উদ্যোশে যাচ্ছিল। সেই সময় কুলটির চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। লরি চালকের অল্পবিস্তর চোট লাগে। চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে সবজি বোঝাই লরিটি উল্টে যাওয়ায় সবজির বস্তা গুলো ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পায় পথিচারী থেকে চৌরাঙ্গি ট্রাফিক পোস্টে কর্মরত সিভিক ভলান্টিয়াররা। পরে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ সবজির বস্তা গুলো উদ্ধার করে নজরদারিতে রাখে যাতে লুটপাট না হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement