eaibanglai
Homeএই বাংলায়সড়ক দুর্ঘটনা, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

সড়ক দুর্ঘটনা, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

সংবাদদাতা,আসানসোলঃ- বারবার দুর্ঘটনার কবলে পড়ছে ৬০ নং জাতীয় সড়ক। একাধিকবার দাবি করা সত্ত্বেও স্পিড ব্রেকার ও ব্যারিকেড বসানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। অভিযোগ প্রশাসনেরএই উদাসীনতার কারণেই এলাকায় পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার ৬০ নং জাতীয় সড়কের কুনুস্তোড়িয়া মোড়ে ট্রাকের ধাক্কায় বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেলেও মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে পড়েন এবং প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, তাদের দাবি মেনে অবিলম্বে ব্যারিকেড ও স্পিড ব্রেকার বসানো নাহলে তারা অবরোধ তুলবেনা।

ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত আলোচনা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments