এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলের সালানপুরে গরু পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা, গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের

By Eaibanglai - November 02, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলের সালানপুরে গরু পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা, গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের

সংবাদদাতা,আসানসোলঃ-  পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সালানপুর ব্লকের অন্তর্গত কালীপাথর মোড় এলাকায় অবৈধভাবে গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। একটি মালবাহী অটোয় দুটি গরুকে অমানবিকভাবে বেঁধে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকেরা গাড়িটি আটক করেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গাড়িটির ভেতরে পশু দুটি মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল। চালকের কাছে পরিবহণের বৈধ নথিপত্র এবং গন্তব্য সম্পর্কে জানতে চাইলে দুপক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ যখন গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করছিলেন, সেই সময় লালবাবু নামে স্থানীয় এক যুবক এসে প্রতিবাদীদের বাধা দেন এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলার কথা বলে হুমকি দেন বলে অভিযোগ। এই উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে চালক অটোসহ ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়দের দাবি, রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কালীপাথর রাস্তা হয়ে কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত হদলা রাস্তা ব্যবহার করে প্রতিদিন এই গরু পাচারের ঘটনা ঘটছে।

এই ঘটনার পর অভিযুক্ত যুবকের ভূমিকা এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। সাধারণ মানুষ বেআইনি কারবারের প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। এলাকায় কোনো নির্দিষ্ট পাচারচক্র সক্রিয় রয়েছে কি না এবং কারা এর পিছনে মদত দিচ্ছে, তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement