দক্ষিণ বাংলা

আরপিএফের অভিযানে ট্রেন থেকে উদ্ধার শতাধিক টিয়াপাখি

By Eaibanglai - March 24, 2026
— Advertisement —
Advertisement
আরপিএফের অভিযানে ট্রেন থেকে উদ্ধার শতাধিক টিয়াপাখি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল স্টেশনে গভীর রাতে আরপিএফের অভিযানে ট্রেন থেকে উদ্ধার শতাধিক খাঁচাবন্দি টিয়াপাখি। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ একটি ট্রেনের কামরায় তল্লাশি চালিয়ে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) উদ্ধার করে প্রায় ৬০০টি টিয়াপাখির ছানা। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। উদ্ধার হওয়া ছানাগুলির বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ দিনের মধ্যে বলে জানা গেছে।

এদিকে পাখি উদ্ধারের পরই বনদপ্তরকে খবর দেয় আরপিএফ। খবর পেয়ে রূপনারায়ণপুর রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা দ্রুত স্টেশনে পৌঁছান ও খাঁচাবন্দি টিয়াদের উদ্ধার করে নিয়ে যান।

বনদপ্তর সূত্রে জানা যায় রাতেই পাখিগুলিকে নিরাপদ স্থানে রেখে পরিচর্যা করা হয়। পরে সকালে তাদের উপযুক্ত জায়গায় স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে এত পাখি উদ্ধারের ঘটনায় পাচারচক্রের সক্রিয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে বনদপ্তর। প্রসঙ্গত পোষা পাখি হিসেবে টিয়ার ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। আর সেই চাহিদার সুযোগ নিয়ে এই পাচার চক্র সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে।

আরপিএফ ও বনদপ্তর যৌথভাবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাখিগুলিকে কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বনদপ্তর।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement