eaibanglai
Homeএই বাংলায়​আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা: সাংবাদিক সম্মেলনে সরব বিজেপি নেতৃত্ব

​আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা: সাংবাদিক সম্মেলনে সরব বিজেপি নেতৃত্ব

সংবাদদাতা,আসানসোল -: বিধানসভা নির্বাচনের আবহে আগামী ৯ই এপ্রিল আসানসোলে নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী এবং শীর্ষ নেতৃত্ব।

​ ​সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব জানান, প্রধানমন্ত্রীর এই জনসভা আসানসোলের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। বিজেপি জেলা সভাপতির দাবি, এই সভায় আসানসোল ও দুর্গাপুর মহকুমার প্রতিটি প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে।

​ এদিনের বৈঠকে দেবতনু বাবু বলেন, “প্রধানমন্ত্রী আসানসোলের মানুষের কথা শুনতে এবং বাংলার উন্নয়নের বার্তা দিতে আসছেন। এই জনসভাই প্রমাণ করে দেবে যে শিল্পাঞ্চলের মানুষ এবার তৃণমূলের অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে।” তিনি আরও যোগ করেন, ভোটার তালিকায় অসঙ্গতি এবং এলাকার অনুন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বড় কোনো বার্তা দিতে পারেন।

জেলা বিজেপি সভাপতি বলেন, আসানসোলের বিজেপি নেতা ও কর্মীদের জন্য এটা একটি সৌভাগ্যের বিষয় যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসানসোলের জনসভায় ভাষণ দেবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আসানসোল সফর প্রমাণ করে যে, বিজেপি বাংলার নির্বাচনকে কতটা গুরুত্ব দেয়।

তাদের কাছে আসানসোল লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভার গুরুত্ব কতটা।

প্রখর রোদে যাতে কারও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জনসভার জন্য একটি বড় হ্যাঙ্গার লাগানো হচ্ছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। একটি মেডিকেল টিমও উপস্থিত থাকবে। দশটি এ্যাম্বুলেন্স রাখা থাকবে। বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা বলা হয়েছে। সভায় এসে যদি কেউ কোনো শারীরিক অস্বস্তি বোধ করেন, তবে তাঁকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

সাংবাদিক সম্মেলনে সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও একে একে তাদের বক্তব্য রাখেন। তাদের দাবি, বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনেই জিতবে এবং এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবে।

তাদের দাবি, এখন মানুষ তৃণমূল কংগ্রেসের চাপের কাছে মাথা নত করবেন না। এমনকি সংখ্যালঘু ভোটাররাও তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। এই কারণেই রেলপার এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এবারের নির্বাচনে লড়ছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, একই নামে আরো দুজন মনোনয়ন জমা দিয়েছেন সেই বিষয়টি আমি জানতে পেরেছি।

আসানসোল উত্তরের সমস্ত মানুষই বোঝেন কার নির্দেশে একই নামে এত প্রার্থীকে দাঁড় করানো হচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। আসানসোল উত্তরের মানুষ বোকা নন। তারা জানেন কাকে ভোট দিতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments